সারাদেশ

চট্টগ্রামে শিবির নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

চট্টগ্রামে শিবির নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শিবির নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে দলীয় অনুষ্ঠান শেষে শহরের ফেরার সময় চট্টগ্রাম জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ চৌধুরীকে দুর্বৃত্তরা তুলে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রশিবির ও জামায়াতের নেতারা।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝঙ্কার মোড় থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির ইসমাঈল গনী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ফটিকছড়ির নাজিরহাটে জামায়াতের কর্মী সম্মেলনের অতিথি হিসেবে রাশেদু চৌধুরী আসেন। অনুষ্ঠান শেষে তিনি সন্ধ্যা ৭টার দিকে পুনরায় শহরে ফিরে যাওয়ার জন্য নাজিরহাট ঝঙ্কার মোড়ে যান। সেখান থেকে তাকে কয়েকজন তুলে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। আমরা বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেখে চট্টগ্রামের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেয়েছি। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জেরে দলটির দুই নেতাকে প্রকাশ্যে হত্যা করা হয়। এর আগে রাউজানে পিটিয়ে হত্যা করা হয় রাঙ্গামাটির বেতবুনিয়ার এক আওয়ামী লীগ নেতাকে।

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

২ মিনিট আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৫ মিনিট আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১ ঘন্টা আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে