সারাদেশ

রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে কড়া পাহারায় বিজিবি

রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে কড়া পাহারায় বিজিবি
ছবি: সংগৃহিত

রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে কড়া পাহারায় বিজিবি

তুমুল সংঘর্ষ চলছে মিয়ানমারে। বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর লড়াই আরও তীব্র হচ্ছে। একের পর এক ঘাঁটি এবং অসংখ্যা সেনা হারিয়ে ইতিমধ্যেই বেকাদায় পড়েছে দেশটির ক্ষমতাসীন জান্তা। এরই মধ্যে দেশটির রাখাইন প্রদেশে সামরিক বাহিনী এবং জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত বৃদ্ধির জেরে ফের বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল আসার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য সেই ঢল ঠেকাতে ইতোমধ্যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও পাহারা বৃদ্ধি করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।

সরকারি তথ্য অনুযায়ী, গত জুন মাস থেকে এ পর্যন্ত অন্তত ১৮ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, গত তিন মাসে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং আমরা জানতে পেরেছি যে আরও কয়েক হাজার (রোহিঙ্গা) প্রবেশের অপেক্ষায় রয়েছে। পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। তাই এখন সীমান্তে নজরদারি-প্রহরা বৃদ্ধি করা ব্যতীত আর কোনো উপায় আমাদের সামনে নেই।

নাম প্রকাশ না করার শর্তে আরেক কর্মকর্তা বলেন, পরিস্থিতি সত্যিই বেশ কঠিন। কারণ মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্তের দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যদি তৎপর না থাকে, তাহলে শুধু আমাদের পক্ষে এই দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত রাখা কঠিন। কারণ এত লোকবল এবং রসদ আমাদের নেই।

প্রসঙ্গত ২০১৭ সালের আগস্টে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন এবং সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা হয়। রোহিঙ্গা জনগোষ্ঠীভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) এই হামলার দায় স্বীকার করে।

হামলার জবাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনা সদস্যদের নির্বিচার হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে সে সময় আরাকান থেকে দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। ১০ লাখেরও বেশি রোহিঙ্গা সে সময় বাংলাদেশে এসে পৌঁছেছিল। কক্সবাজারের টেকনাফ থানার কুতুপালং শরণার্থী শিবিরে তাদের রাখা হয়েছে।

এই রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সেসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিভিন্ন সময়ে বেশ কয়েকবার প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রস্তাব দিয়েছে। কিন্তু প্রতিবারই সেসব প্রস্তাব নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেছিলেন, রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।

ক্ষমতার পট পরিবর্তনের ফলে বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় আছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বর্তমানের সরকারের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিভিন্ন ইস্যুতে সঙ্গে মতপার্থক্য থাকলেও রোহিঙ্গা প্রশ্নে বিগত সরকারকেই তারা অনুসরণ করতে চান। আমরা যদি তাদেরকে নাগরিক হিসেবে নিবন্ধন করা শুরু করি, তাহলে (আরাকান) থেকে জোয়ারের মতো রোহিঙ্গারা আসা শুরু করবে এবং আমরা তা সামলাতে পারব না। তাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো বা তাদের প্রত্যাবাসনের ব্যাপারটিকে আমরা আর কতদিন উপেক্ষা করব- এটি এখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।

সূত্র : রয়টার্স

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে