সারাদেশ

চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে

চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ শিবিরের নিয়ন্ত্রণে

চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ নিয়ন্ত্রণে নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় কলেজ দুটি নিয়ন্ত্রণে নিয়ে মিছিল করে দলটির নেতাকর্মীরা। এরপর থেকে সেখানে অবস্থান নেয় ছাত্রশিবির।

দীর্ঘদিন কলেজ দুটি ছাত্রশিবিরের ঘাঁটি ছিল। তিন দশক নিয়ন্ত্রণে রাখার পর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগ কলেজ দুটি দখলে নেয় ছাত্রলীগ। তবে সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার খবর পাওয়া মাত্র কলেজ দুটিতে নেতাকর্মী নিয়ে প্রবেশ করে শিবির।

সরেজমিনে রাত ৮টার দিকে মহসিন কলেজে দেখা যায়, প্রধান ফটকে জড়ো হয়ে নেতাকর্মীরা স্লোগান দিয়েই যাচ্ছিল। এর মধ্যে একটি কলেজের ভেতরে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে।

মহসিন কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ার বলেন, ছাত্রলীগ অবৈধভাবে কলেজটি দখল করে রেখেছিল। আজকে ছাত্রসমাজকে নিয়ে আমরা কলেজে প্রবেশ করেছি। এখন কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র শিবির কাজ করে যাবে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১১ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৫ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৫ ঘন্টা আগে