সারাদেশ

একদিনে সারাদেশে ৮ হাজার মশার প্রজননস্থল ধ্বংস

একদিনে সারাদেশে ৮ হাজার মশার প্রজননস্থল ধ্বংস
ছবি: সংগৃহিত

একদিনে সারাদেশে ৮ হাজার মশার প্রজননস্থল ধ্বংস

সারাদেশে একদিনে ৮ হাজার ৩ শত ৮০টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। দেশের ১২টি সিটি কর্পোরেশনে ৮ হাজার ১ শত ৫টি এবং পৌরসভাসমূহে ২ শত ৭৫টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় মশক নিধন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত মনিটরিং টিম, সব সিটি কর্পোরেশন ও ঝুঁকিপূর্ণ পৌরসভায় আজ ২ হাজার ৭ শত ১০ জন মশককর্মী কাজ করেছে।

স্থানীয় সরকার বিভাগ হতে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ড্রাম ভাঙ্গা পাত্র, নির্মানাধীন ভবন, ফুলের টব ও লিফ্টের গর্তে জমে থাকা পানি পাওয়ার কারণে খুলনা সিটি কর্পোরেশনে ৫টি এবং গাজীপুর সিটি কর্পোরেশনে ৬টি সহ মোট ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সারাদেশে সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে ৪৩টি, যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ০৮টি, গাজীপুর সিটি কর্পোরেশনে ০২টি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ১৯টি সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট ও পোষ্টার বিতরণ করা হয়েছে।

এছাড়া দেশব্যাপী ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে খুদে বার্তা (SMS) সকল মোবাইল অপারেটরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

খুদে বার্তাটি হল: “ নিয়মিত প্রতিদিন, জমা পানি ফেলে দিন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি। জমা পানি সর্বনাশা, এডিস মশা বাঁধে বাসা। সহজ উপায়ে কেরোসিন, জমা পানিতে ঢেলে দিন”।

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

৪০ মিনিট আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১১ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১১ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে