সারাদেশ

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল

চট্টগ্রাম নগরে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতা মিছিল করেছে। আজ শুক্রবার (২ আগস্ট) আন্দরকিল্লা এলাকায় জুমার নামাজ শুরুর আগেই নগরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে হাজারো শিক্ষার্থী-জনতা জড়ো হয়।

আন্দরকিল্লা থেকে মিছিল করে তারা নিউমার্কেট এলাকায় এসে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি টাইগার পাস মোড় হয়ে ওয়াসার মোড়ে যায়। এ সময় উত্তেজিত ছাত্র-জনতা ওয়াসার মোড়ের একটি পুলিশ বক্স ভাঙচুর করে। মিছিলটি পরে মুরাদপুর হয়ে বিকেল পৌনে ৫টার দিকে বহদ্দারহাটের দিকে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর দেড়টার দিকে বৃষ্টি উপেক্ষা করে আন্দরকিল্লা মোড়ে জড়ো হয় আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

এ সময় রাস্তার এক পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের দেখা যায়। বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা লালদীঘ ও রাইফেল ক্লাব হয়ে মিছিল করে নিউমার্কেট মোড়ে অবস্থান নেয়। সেসময় নিউমার্কেটের আশপাশের রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ২

সারাদেশ

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ১১:০৯ এএম

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান, পাইলট নিহত

চট্টগ্রামে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান, পাইলট নিহত

জাতীয়

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:০১ এএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী

সারাদেশ

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪, ৮:২৮ এএম

চট্টগ্রামে তীব্র গ্যাসসঙ্কট : চুলা না জ্বলায় খাবার জোগাতে হিমশিম

চট্টগ্রামে তীব্র গ্যাসসঙ্কট : চুলা না জ্বলায় খাবার জোগাতে হিমশিম

সারাদেশ

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪, ৫:৩৩ এএম

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২৯ মিনিট আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৩৩ মিনিট আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

৩৫ মিনিট আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে