সারাদেশ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৪
ছবি: সংগৃহিত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে এক হাজার ১৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৬৮ হাজার ৮৩২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ৫৭৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৬০ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইবি ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ মিনিট আগে

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

রাসিক শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। অর্জিত এ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী

৩৪ মিনিট আগে

ইবির থিওলজি অনুষদের অধীনে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইবি ইবির থিওলজি অনুষদের অধীনে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে নতুন দুটি বিভাগ খোলার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা হবে

শিক্ষা ও ক্যাম্পাস

৫০ মিনিট আগে

ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

রাজশাহী মহানগর ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজশাহী

১ ঘন্টা আগে

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অর্থনীতি

১ ঘন্টা আগে

প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

চাকুরি ও ক্যারিয়ার

১ ঘন্টা আগে