সারাদেশ

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু, মোট ৯

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু, মোট ৯
- ছবি - ইন্টারনেট

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু, মোট ৯

গাজীপুরের টঙ্গীর প্রথম পর্বে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লি মারা গেছেন। এ নিয়ে প্রথম পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরায়ী নেজামের (মাওলানা জুবায়ের অনুসারী) ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টায় সিরাজগঞ্জের কামারখন্দ থানার সাহাবাজপুর গ্রামের বাসিন্দা সুজাবত আলী সরকার (৭৫) ও রাত ২টায় জয়পুরহাটের আক্কেলপুর থানার রায়কালী গ্রামের মো. সামসুল আলম (৬৩) ইজতেমা ময়দানে মারা যান।

বাদ ফজর ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে সাতজন ও দ্বিতীয় ধাপে চারজন মারা গেছেন। তাদের নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ১১ জন মুসল্লি মৃত্যুবরণ করলেন।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস