সারাদেশ

ফেনীতে ত্রাণ দিয়ে ফেরার পথে সীতাকুণ্ডে দুর্ঘটনা, আহত ৯

ফেনীতে ত্রাণ দিয়ে ফেরার পথে সীতাকুণ্ডে দুর্ঘটনা, আহত ৯
ছবি: সংগৃহীত

ফেনীতে ত্রাণ দিয়ে ফেরার পথে সীতাকুণ্ডে দুর্ঘটনা, আহত ৯

ফেনীতে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে ফেরার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৯ স্বেচ্ছাসেবক আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাঁশবাড়িয়া আর আর টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- মালেক মিয়া (২৩), রিফাত হোসেন (২১), মো. লিয়াকত (২৬), মঈন উদ্দিন (৩০), দেলোয়ার হোসেন (২০), সোহেল সিকদার (২৫), নিজাম উদ্দিন (২৫), তাকরিন আহমেদ (২৭) ও ইয়াকুব আলী (২৭)।

আহত স্বেচ্ছাসেবকদের সবাই সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ফেনীতে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে পিকআপ করে স্বেচ্ছাসেবকরা চট্টগ্রামে ফিরছিলেন। পিকআপটি সীতাকুণ্ডে আরআর টেক্সটাইল মিল এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছে গিয়ে ধাক্কা খায়।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পরে আরও একটি ইউনিটের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১ মিনিট আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৩ মিনিট আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১ ঘন্টা আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে