সারাদেশ

বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ ও নিউজ ২৪ অফিসে হামলা

বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ ও নিউজ ২৪ অফিসে হামলা
ছবি: সংগৃহিত

বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ ও নিউজ ২৪ অফিসে হামল

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে প্রতিষ্ঠানটির কালের কণ্ঠ, বাংলাদেশে প্রতিদিন, রেডিও ক্যাপিটাল, নিউজ টোয়েন্টিফোরের গণমাধ্যম অফিসে। সোমবার বেলা আড়াইটার দিকে লাঠি, রড ও দেশিয় অস্ত্র নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা চালায় দুর্বৃত্তরা।

এসময় প্রতিষ্ঠানটির ভবন ও পার্কিংয়ে থাকা যানবাহনে ব্যাপক ভাংচুর চালানো হয়। ভিতরে প্রবেশ করে তছনছ করা হয় কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস। ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠানগুলোর নিউজ রুমে থাকা কম্পিউটার, প্রযুক্তিগত সরঞ্জামাদিসহ সবকিছু। ভাংচুর করা হয় পার্কিংয়ে থাকা অন্তত ২০টি যানবাহন। এসময় দুর্বৃত্তদের হামলার শিকার হন মিডিয়া হাউজে কর্মরত গণমাধ্যমকর্মীসহ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন। হেনস্থা করা হয় বেশ কয়েকজন নারী কর্মীকেও।

এদিকে, শিক্ষার্থী ও সমন্বয়করা বলছেন, এই হামলার সঙ্গে শিক্ষার্থীদের কোন সম্পর্ক নেই। হামলার নিন্দা জানিয়ে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গত ১৮ জুলাই রামপুরার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে হামলার ঘটনা ঘটে। ওই সময় বিটিভি ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। এছাড়া ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

৪৯ মিনিট আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

৫৪ মিনিট আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

১ ঘন্টা আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

১ ঘন্টা আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে