সারাদেশ

শরীয়তপুরে ১২৩টি ককটেল ধ্বংস করলো পুলিশ

শরীয়তপুরে ১২৩টি ককটেল ধ্বংস করলো পুলিশ
ছবি: সংগৃহিত

শরীয়তপুরে ১২৩টি ককটেল ধ্বংস করলো পুলিশ

শরীয়তপুরের ডামুড্যায় সড়কের পাশে পরিত্যক্ত ১০টি ব্যাগ থেকে উদ্ধার হওয়া ১২৩টি ককটেল ধ্বংস করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো ধ্বংস করেন।

পুলিশ জানায়, সকালে ডামুড্যার আকালবরিশ এলাকার সড়কের পাশে ১০ টি কালো ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হলে ঘটনাস্থলে পরিদর্শন করে তারা। পরবর্তীতে খবর দিলে ৯ ঘন্টা পর সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ৭ সদস্য ঘটনাস্থলে পৌঁছে বোমা ধ্বংসের কাজ শুরু করে। বিশেষ ইলেকট্রনিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।

দেশকে অস্থিতিশীল করতে বিশেষ কোন মহল বোমাগুলো অন্যত্র বহন করছিল বলে ধারণা করছে পুলিশ। আর এই ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।

এ ব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান বলেন, ১০টি ব্যাগে উদ্ধার হওয়া একশ তেইশটি হাতবোমা ধ্বংস করা হয়েছে। দুষ্কৃতিকারীরা কোন উদ্দেশে বোমাগুলো রেখে গিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

রাজশাহী মহানগর ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজশাহী

৪ মিনিট আগে

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অর্থনীতি

১২ মিনিট আগে

প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

চাকুরি ও ক্যারিয়ার

৫১ মিনিট আগে

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬০

ডেঙ্গু ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

সারাদেশ

১ ঘন্টা আগে

ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবি ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন নিয়ে ‘প্রিপেয়ারিং ফর ইউর ক্যারিয়ার: এমপ্লয়ার এক্সপেক্টেশনস অ্যান্ড ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহীতে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

পেশাদার সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

রাজশাহী

৪ ঘন্টা আগে