সারাদেশ

চুয়াডাঙ্গায় নিজ ঘর থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার, ছেলে আটক

চুয়াডাঙ্গায় নিজ ঘর থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার, ছেলে আটক
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় নিজ ঘর থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার, ছেলে আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ ঘর থেকে বীর মু‌ক্তি‌যোদ্ধা ও সাবেক নৌ বাহিনীর সদস্য আব্দুস সোবহানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা শহরের থানাপাড়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শিশির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, আব্দুস সোবহানের সঙ্গে দীর্ঘ দিন ধরে স্ত্রী-সন্তানদের কলহ চলছিল। তিন দিন আগে রাতে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। সে রাতে ছেলে শিশির বাবার গলাটিপেও ধরেন বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন জানান, শনিবার দুপুরে আব্দুস সোবহানের বসতঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সে সময় মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন ছিল।

কয়েক দিন আগে তার মৃত্যু হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনও কোন মামলা হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৭ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৮ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৮ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে