সারাদেশ

সরে গেছে লঘুচাপ, নামল সতর্কতা সংকেত

সরে গেছে লঘুচাপ, নামল সতর্কতা সংকেত
ছবি: সংগৃহিত

সরে গেছে লঘুচাপ, নামল সতর্কতা সংকেত

টানা কয়েকদিন বৃষ্টি ঝরিয়ে উত্তর বঙ্গোপসাগর এবং দেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি সরে গেছে। ফলে দেশের সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা সংকেতও নামিয়ে দেওয়া হয়েছে।

রোববার (৬ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, লঘুচাপ যেটি ছিল, সেটি আর নেই। এটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলে গেছে। ফলে, সতর্কতা সংকেত প্রত্যাহার করা হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতাও কমে এসেছে।

এর আগে বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদফতর।

এদিকে আবহাওয়া অধিদফতরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু-কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও-কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনে ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে