সারাদেশ

ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পশু চিকিৎসকের

ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পশু চিকিৎসকের
- ছবি - ইন্টারনেট

ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পশু চিকিৎসকের

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান রনজু (৩৮) নামের একজন গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক উপজেলার বস্তাবর গ্রামের আলহাজ্ব ওয়ারেস আলী মন্ডলের ছেলে।

জানা গেছে, রবিবার বিকালে পশু চিকিৎসার দায়িত্বে যাবার পথে উপজেলার মনোহারপুর এলাকার রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় পশু চিকিৎসক আসাদুজ্জামান রনজু গুরতর আঘাতপ্রাপ্ত হয়।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পশু চিকিৎসক ২ মেয়ে সন্তানের জনক ছিলেন। সোমবার দুপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, পারিবারিক কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস