সারাদেশ

মহেশপুর সীমান্তে ভারতীয় মানব পাচারকারীসহ ৩ বাংলাদেশি নারী উদ্ধার

মহেশপুর সীমান্তে ভারতীয় মানব পাচারকারীসহ ৩ বাংলাদেশি নারী উদ্ধার
ছবি: সংগৃহীত

মহেশপুর সীমান্তে ভারতীয় মানব পাচারকারীসহ ৩ বাংলাদেশি নারী উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মানব পাচারের সময় বিকাশ সরকার (৪১) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়।

রোরবার (২৫ আগস্ট) রাতে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক বিকাশ সরকার ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যানী গ্রামের রাইমোহন সরকারের ছেলে বলে জানিয়েছে বিজিবি। মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের উপ পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহেশপুরের সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে মানব পাচারকারী চক্র তিন বাংলাদেশি নারীকে ভারতে পাচার করবে।

পরে বাঘাডাংগা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। রবিার সন্ধ্যায় বিজিবি সদস্যরা হুদাপাড়া গ্রামের শেষ অংশে বাংলাদেশের অভ্যন্তরে ৩ নারীর অবস্থান নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাগরিবের আজানের পরে অন্ধকার হয়ে এলে শূন্যরেখার কাছাকাছি থেকে অজ্ঞাত ব্যক্তি পাখির ডাক দিয়ে সংকেত দিতে থাকে। নারীরা সংকেত বুঝতে না পারায় মানব পাচারকারী অবৈধভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নারীদের কাছে চলে আসে। সে সময় মানব পাচারকারী তিনজন নারীকে নিয়ে দ্রুত বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়া শুরু করে।

বিজিবি তাদের আটকের চেষ্টা করলে তারা ভারতের দিকে দৌড়ে পালাতে থাকে। মানব পাচারকারী শূন্যরেখা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থাকা অবস্থায় বিজিবির সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতঙ্কিত হয়ে বসে পড়লে বিজিবি টহল দল তাকে আটক এবং তিন নারীকে উদ্ধার করে।

উপ পরিচালক আরো জানান বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করে বিজিবির টহল দল। প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে, তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। এদিকে এই তিন নারীকে পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে সোপর্দ করা হবে। এ ছাড়া ভারতীয় মানব পাচারকারীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৪ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৫ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৫ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৫ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৬ ঘন্টা আগে