সারাদেশ

চলতি মাসে ভারী বৃষ্টির আভাস, আরো কয়েক জেলায় বন্যার শঙ্কা

চলতি মাসে ভারী বৃষ্টির আভাস, আরো কয়েক জেলায় বন্যার শঙ্কা
ছবি: সংগৃহিত

চলতি মাসে ভারী বৃষ্টির আভাস, আরো কয়েক জেলায় বন্যার শঙ্কা

জুলাই মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের বিভিন্ন জেলায় বন্যার বিস্তৃতির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে চলতি মাসে নিম্নচাপ ও বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহের কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠকে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, চলতি জুলাইয়ে মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু কিছু এলাকায় স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়াও দক্ষিণ-পূর্ব পার্বত্যাঞ্চলে কিছু কিছু এলাকায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে সাতদিন মাঝারি থেকে ভারি বা অতিভারি বৃষ্টি হতে পারে। ফলে পানি বাড়তে পারে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীতে। এক্ষেত্রে সিলেট ও সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা ও সারিগোয়াইন নদীর পানি দ্রুত বাড়বে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে।

বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র দেশের নদ-নদীর অবস্থা তুলে ধরেছে জানিয়েছে, ১১০টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে ৮৪টি স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে, কমেছে ২১টি ও অপরিবর্তিত রয়েছে ৪টি স্টেশনে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ৬টি স্টেশনে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৫টি নদীর পানি।

অন্যদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়া সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ৩-৪দিন মাঝারি ধরনের বিজলিসহ বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সারাদেশে ৫-৬দিন হালকা বিজলিসহ বজ্রঝড়েরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়াও চলতি মাসে বিচ্ছিন্নভাবে ১-২টি ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

১ ঘন্টা আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৯ ঘন্টা আগে