সারাদেশ

চারঘাট পৌরসভায়

কর্মচারীদের অভ্যান্তরিন দ্বন্দ্বে কার্যক্রমে জটিলতা

কর্মচারীদের অভ্যান্তরিন দ্বন্দ্বে কার্যক্রমে জটিলতা
ফাইল ছবি

রাজশাহীর চারঘাট পৌরসভার কর্মচারীদের অভ্যান্তরিন দ্বন্দের জের ধরে পৌরসভার কার্যক্রমে দেখা দিয়েছে জটিলতা। সেবা বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।

রাজশাহীর চারঘাট পৌরসভার কর্মচারীদের অভ্যান্তরিন দ্বন্দের জের ধরে পৌরসভার কার্যক্রমে দেখা দিয়েছে জটিলতা। সেবা বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। বন্ধ রয়েছে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও ওয়ারিশন সার্টিফিকেটসহ দৈনন্দিন কার্যক্রম। গত ১৫ আগষ্ট থেকে এমন কার্যক্রম চলে আসলেও সমাধানের কোন উদ্যোগ নেই। তবে পৌর প্রশাসকের দাবি কর্মচারীদের মধ্যে কোন দ্বন্দ নেই। কিছুটা সেবা বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, হাসিনা সরকারের পতনের পর ছন্দপতন ঘটে চারঘাট পৌরসভার কার্যক্রমে। আড়ালে চলে যান চারঘাট পৌরসভার তৎকালিন মেয়র একরামুল হক। দুভাগে বিভক্ত হয়ে পড়ে কর্মচারীরা। একটি পক্ষকে সাবেক মেয়রের আস্থা ভাজন ট্যাগ দিয়ে পৌরসভার কার্যক্রম থেকে দুরে রাখা হয়। আরেকটি পক্ষ বৈষম্যের শিকার দাবি করে আধিপত্য বিস্তার লাভ করে। এ নিয়ে জটিলতা শুরু হয় পৌরসভার অভ্যান্তরিন কর্মচারীদের মধ্যে। এভাবে অভিভাবক শুন্য হয়ে পড়ে পৌরসভা। এক পর্যায়ে সরকারী ভাবে নিয়োগ দেয়া হয় প্রশাসক। দায়িত্ব পান চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ দিকে মেয়রের আস্থা ভাজন ট্যাগ দেয়া প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আসাদ উদ জামান বাচ্চু পৌরসভায় অনুপস্থিত থাকার কারনে ভাটা পড়ে পৌরসভার জরুরী সেবা জন্ম নিবন্ধন কার্যক্রম, মৃত্যূ সনদ, ওয়ারিশন সার্টিফিকেটসহ বিভিন্ন সেবা। তবে সঠিক তদারকির অভাবে ঢিলে ঢালাভাবে চলছে ট্যাক্স বিল ও পানির বিলসহ পৌরসভার দৈনন্দিন কার্যক্রম । সেবা নিতে এসে নাজেহাল হতে হয় সেবা গ্রহিতাদের। দিনের পর দিন ঘুরেও সেবা পাচ্ছেন না পৌরবাসী। এতে চরম ক্ষোভ সৃষ্টি হয় পৌরবাসীর মাঝে।

জন্ম নিবন্ধন নিতে আসা ভুক্তভোগী আবুল বাসারসহ একাধিক ব্যাক্তি জানান, গত ৫ আগষ্ট হাসিনার পদত্যাগের পর থেকে চারঘাট পৌরসভার কার্য্যক্রমে ভাটা পড়েছে। সেবা নিতে এসে পাওয়া যাচ্ছে না সেবা। জন্ম নিবন্ধনসহ জরুরী কাজে পাওয়া যাচ্ছে না কাউকে।

নাম প্রকাশে একাধিক ব্যাক্তি জানান, পরিবর্তিত পরিস্থিতির মুখে চারঘাট পৌরসভার সাবেক মেয়র একরামুল হক আত্মগোপনে থাকার পর মেয়রের আস্থা ভাজন ট্যাগ দিয়ে মাষ্টার রোলে চাকুরী করা বেশ কয়েকজন কর্মচারীকে ছাটাই করা হয়। এতে কর্মচারীদের অভ্যান্তরিন দ্বন্দের জেরে দুভাগে বিভক্ত হয়ে পড়েন কর্মচারীরা। শুরু হয় পৌরসভায় জটিলতা। থমকে দাড়ায় চারঘাট পৌরসভার সেবা।

এ বিষয়ে চারঘাট পৌরসভার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আসাদ উদ জামান বাচ্চু বলেন, আমাকে সাবেক মেয়রের আস্থা ভাজন ট্যাগ দিয়ে কর্মচারীদের একটি অংশ আমাকে পৌরসভার কার্যক্রম থেকে দুরে সরিয়ে দেয়। শুধু দুরে সরিয়ে দিয়েই তারা ক্ষান্ত হোননি। আমার নামে দেয়া হয় মিথ্যা মামলা। পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, কর্মচারীদের মধ্যে কোন দ্বন্দ নেই। প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার নামে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে আছেন। চারঘাট পৌরসভার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, কর্মচারীদের মধ্যে অভ্যান্তরিন দ্বন্দের বিষয়টি আমার জানা নেই। তবে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ সাময়িক ভাবে বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ জটিলতার অবসান ঘটানো হবে বলে দাবি করেন।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৪ মিনিট আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৭ মিনিট আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১৬ মিনিট আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৩ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৩ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে