সারাদেশ

রান্না করতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

রান্না করতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহিত

রান্না করতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের কামড়ে সামিয়া আক্তার বুলবুলি (২৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধবখালি ইউনিয়নের মাধবখালী গ্রামে এ ঘটনা ঘটে।

সামিয়া আক্তার উপজেলার মাধবখালী গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে দেড় বছরের ছোট মেয়ে তোহা মনির জন্য খিচুড়ি রান্না করতে যান। এ সময় রান্না ঘর থেকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তাকে বাড়ির লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুহা.উমর ফারুক জাবির বলেন, আজ দুপুর ১২টার দিকে সাপের কামড়ে আহত সামিয়া রহমান বুলবুলি নামে এক নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতে হয়তো ওঝার মাধ্যমে সাপের বিষ নামানোর চেষ্টা করেছিলেন বলে জানান। হাসপাতালে ভর্তির পরে অ্যান্টিভেনম প্রয়োগ করার পূর্বেই রোগীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হলেও হার্ট চলছিল। এ সময়ে অ্যান্টিভেনম দেয়া হলেও তাকে বাঁচানো যায়নি। সাপে কামড় দেয়ার পর হাসপাতালে রোগী নিয়ে আসতে বিলম্ব করেছেন স্বজনেরা। ফলে এ দুর্ঘটনা ঘটে।

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

৪০ মিনিট আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১১ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

১১ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে