সারাদেশ

রামেবির ভাইস-চ্যান্সেলর হিসেবে ডা. জাওয়াদুল হকের যোগদান

রামেবির ভাইস-চ্যান্সেলর হিসেবে ডা. জাওয়াদুল হকের যোগদান
সংগ্রহীত

মঙ্গলবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাঃ জাওয়াদুল হক।

মঙ্গলবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাঃ জাওয়াদুল হক। এর আগে গত সোমবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৬’ এর ১২(১) ধারা অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. মোহা: জাওয়াদুল হক কে রামেবি’র ভাইস-চ্যান্সেলর এর শূন্য পদে চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক ডা. মোহাঃ জাওয়াদুল হক ১৯৬১ সালের ১৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৭৬ সালে রাজারামপুর উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তিসহ এসএসসি, ১৯৭৮ সালে নবাবগঞ্জ কলেজ থেকে বৃত্তিসহ প্রথম বিভাগে এইচএসসি পাস করেন এবং ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিপসম (ন্যাসনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোসাল মেডিসিন) থেকে কমিউনিটি মেডিসিন বিষয়ে এমপিএইচ এবং ১৯৯৮ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কমিউিনিটি মেডিসিন (পাবলিক হেলথ্) বিষয়ে পিএইডি ডিগ্রি লাভ করেন। তিনি রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ্ বিভাগ প্রতিষ্ঠা করে এমপিএইচ (মাস্টার্স অব পাবলিক হেলথ্) কোর্স চালু করেন। তিনি ‘ইমদাদ-সিতারা খান কিডনি ডায়ালাইসিস সেন্টার’ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি পরিচালনা বোর্ডের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গবেষণাধর্মী সেবামূলক প্রতিষ্ঠান ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন’ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
 

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৪ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৪ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৫ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে