সারাদেশ

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রাজউক কর্মচারী, হারালেন চাকরি

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রাজউক কর্মচারী, হারালেন চাকরি
ছবি: সংগৃহিত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রাজউক কর্মচারী, হারালেন চাকরি

বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আইন শাখার বেঞ্চ সহকারী মিলন বর্মণ। এ অবস্থায় দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও পলায়নের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৮(১) এর দফা অনুযায়ী তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার একটি অফিস আদেশ জারি করে ওই কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেন।

অফিস আদেশে রাজউক চেয়ারম্যান উল্লেখ করেন, মিলন বর্মণ, বেঞ্চ সহকারী, আইন শাখা, রাজউক। তিনি বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে কোর্সে অংশগ্রহণের জন্য ২০১৯ সালে এক বছরের জন্য অর্ধ গড় বেতনে শিক্ষা ছুটি গ্রহণ করেন। পরে তার ছুটি ২০২১ সাল ছুটি বর্ধিত করা হয়। পরে পুনরায় ছুটি আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুর করা হয়নি। তারপরও তিনি আজ পর্যন্ত বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং দেশের বাইরে অবস্থান করছেন।

এসব অভিযোগের ভিত্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরী বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৭(ক), (খ) এবং (গ) মোতাবেক যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগে অভিযুক্ত করে বিভাগীয় মামলা ও কারণ দর্শাতে বলা হয়।

নথিপত্র পর্যালোচনায় এবং তদন্ত প্রতিবেদনে প্রদত্ত মতামতের আলোকে তার বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা-২০১৩ এর বিধি ৩৭(ক), (খ) এবং (গ) মোতাবেক যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

এ অবস্থায় প্রতিবেদন সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৮(১) এর দফা যাই) অনুযায়ী ‘চাকরি হতে অপসারণ’ করা হলো।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২৫ মিনিট আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২৭ মিনিট আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩০ মিনিট আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

১ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে