সারাদেশ

সীমান্তে মাইন বিস্ফোরণে তরুণের পা বিচ্ছিন্ন

সীমান্তে মাইন বিস্ফোরণে তরুণের পা বিচ্ছিন্ন
- ছবি - ইন্টারনেট

সীমান্তে মাইন বিস্ফোরণে তরুণের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে মো. তরিকুল (১৭) নামে বাংলাদেশি এক তরুণের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী ফুলতলীতে এ ঘটনা ঘটে।

আহত তরুণ কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারকূপ ইউনিয়নের মৈষকুম এলাকার আহাম্মদ রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ফুলতলী সীমান্ত পিলার ৪৮-এর নো-মেন্সল্যান্ড এলাকা দিয়ে মিয়ানমার থেকে চোরাই গরু আনতে গেলে স্থল মাইন বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তরিকুলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। কক্সবাজারের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ফুলতলী সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারকূপ ইউনিয়নের মৈষকুম এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির পা বিচ্ছিন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস