সারাদেশ

রাজশাহীর তানোরে রহমান হিমাগারে ডাকাতি

রাজশাহীর তানোরে রহমান হিমাগারে ডাকাতি
সংগৃহিত

রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজ হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ৪ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

হিমাগার সূত্রে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি ডাকাতদল রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাচীর টপকে হিমাগারে প্রবেশ করে। তারা সিসি ক্যামেরা নষ্ট করে দুজন নৈশপ্রহরীকে বেঁধে ফেলে। পরে তারা অফিসকক্ষের তালা ভাঙতে শুরু করে। সিকিউরিটি ইনচার্জ আনোয়ারুল ইসলাম বাধা দিতে গেলে তাকে ধারালো হাঁসুয়ার আঘাতে জখম করে। পরে ডাকাতেরা অফিস কক্ষের তালা ভেঙে ৪ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। পরে থানায় খবর দিলে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানা গেছে।  

বিষয়সমূহ