সারাদেশ

সাগরে নতুন লঘুচাপের শঙ্কা, ফের বৃষ্টির সম্ভাবনা

সাগরে নতুন লঘুচাপের শঙ্কা, ফের বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহিত

সাগরে নতুন লঘুচাপের শঙ্কা, ফের বৃষ্টির সম্ভাবনা

গত দুই দিন ভারী বৃষ্টির পর কিছুটা শান্তি মিলেছিল উপকূলবাসীর। তবে এখন বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, যা ফের বৃষ্টির মুখোমুখি করতে পারে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু অংশে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরেকটি সংবাদে আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে এই সময় উপকূলীয় কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এরপর টানা দুই থেকে তিন দিন বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, বৃষ্টিপাত কমে যাওয়ায় তাপমাত্রা বেড়ে গেছে। মঙ্গলবার রাজারহাটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগের নদ-নদীগুলোর পানি কমতে পারে। তবে রাজশাহীতে পদ্মা নদীর পানি আগামী চার দিনে বাড়তে পারে, তবে এটি বিপৎসীমার নিচে থাকবে। দেশের ১১৬টি নদ-নদীর মধ্যে ২৪টি পয়েন্টে পানি বাড়ছে এবং বাকি পয়েন্টগুলোর পানি কমছে।

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৩১ মিনিট আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

৩২ মিনিট আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

৩৯ মিনিট আগে

বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই সরগরম হয়ে উঠছে মহানগরী। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতায় নগরজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পাড়া-মহল্লা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

রাজনীতি

৪৩ মিনিট আগে

নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপাল নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোববার (১১ অক্টোবর) স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে