সারাদেশ

চাষেও আগ্রহী হচ্ছেন কৃষকরা

রাজশাহীতে মিলছে পাটের উপযুক্ত দাম

রাজশাহীতে মিলছে পাটের উপযুক্ত দাম
ফাইল ছবি

রাজশাহী জেলায় মিলছে পাটের উপযুক্ত দাম। এনিয়ে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাজশাহীর বাজারে প্রকার ভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৩’শ থেকে ২ হাজার ৮’শ টাকায়।

রাজশাহী জেলায় মিলছে পাটের উপযুক্ত দাম। এনিয়ে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাজশাহীর বাজারে প্রকার ভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৩’শ থেকে ২ হাজার ৮’শ টাকায়। অপর দিকে দাম ভালো পাওয়ায় মাঠে মাঠে পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো এবং পাট শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিসহ শ্রমিকরা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাজশাহীতে ১৭ হাজার ৮৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আর গত বছর পাট চাষ হয় ১৯ হাজার ৬’শ হেক্টর জমিতে। সেই হিসেবে পাটের চাষ কমেছে ২ হাজার ৫১৫ হেক্টর জমির। তবে এবার পাট চাষে অনুকূল আবহাওয়া ছিল।

পাট চাষিরা জানান, এবার পাটের বীজ বপনের সময়ে বৃষ্টিপাত ছিল না। ফলে অনেক জমিতে লাগানো পাটের বীজ নষ্ট হয়ে গেছে। এছাড়া অনেকেই পানির অভাবে পাটের বীজ বপন করেননি। আবার দুই সপ্তাহ আগেও পাট জাগ দেয়া নিয়ে এক দুশ্চিন্তা ছিলেন চাষিরা। কিন্তু বৃষ্টিপাতের ফলে খালবিলে পানি জমায় সেই চিন্তা কেটে গেছে। এ বছর এক বিঘা জমিতে পাট চাষ করতে খরচ হয়েছে ৬ থেকে ৭ হাজার টাকা। আর এক বিঘা জমিতে পাট উৎপাদন ধরা হচ্ছে ৭ থেকে ৮ মণ করে।

রাজশাহীতে পাটের হাট বসে সাধারণত ভোর বেলায় বসে। একেক উপজেলায় একেক হাটবারে পাট কেনা-বেচা হয়। যা ভোর থেকে শুরু হয়ে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যেই পাট কেনা-বেচা শেষ হয়। এরপর ওই স্থানে হাটের অন্য জিনিসপত্র কেনা-বেচা হয়। পাট বিক্রেতারা জানান, গত বছর পাটের ভালো দাম পেয়েছেন চাষিরা। এই দাম মৌসুমের শেষের দিকে আরও বেশি ছিল। তবে গত বছরের চেয়ে এ বছর মৌসুমের শুরুতে প্রতি মণ পাটের দাম গড়ে ২’শ টাকা বেশি। ফলে ক্রেতা-বিক্রেতাদের ধারণা এইবার আশানুরূপ পাটের দাম পাবেনা।

হাটে প্রকার ভেদে পাট ২ হাজার ৩’শ থেকে ২ হাজার ৮’শ টাকা মণ দরে কেনা বেচা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর থেকে নওগাঁয় প্রতি মণ পাটের দাম ৫’শ থেকে ৬’শ টাকা বেশি। কৃষকরা জানান দামের এই পার্থক্যের কারণ হচ্ছে রাজশাহীর থেকে নওগাঁর পাটের মান ভালো। এজন্য নওগাঁর পাটের দাম তুলনামূলক বেশী। ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে, তারাও বিভিন্ন হাট থেকে পাট কিনতে শুরু করেছে। পাশাপাশি স্থানীয়ভাবে পাটকলের সংখ্যা বাড়ার কারণে পাটের চাহিদাও বেশ ভালো।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পাটের জমিতে কিছু পানি থাকলে আঁশের কোনো ক্ষতি হয় না। তবে অপরিপক্ব পাট কাটলে যথাযথ উৎপাদন ব্যাহত হবে। বর্তমান বাজারে ওঠা পাট হয়ত কিছুটা পরিপক্ব হওয়ার আগে কাটা শুরু হয়েছে। যেহুতু পাটের দাম ভালো, তাই যথাযথ সময় ও নিয়মে পাট কাটা হলে আশানুরুপ দাম পাওয়া যাবে বলে জানান। একই সাথে উপযুক্ত দাম পাবার কারণে পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

২ মিনিট আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১ ঘন্টা আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে