সারাদেশ

‘প্রথম আলো-ডেইলি স্টার’ পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

‘প্রথম আলো-ডেইলি স্টার’ পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ
ছবি: সংগৃহিত

‘প্রথম আলো-ডেইলি স্টার’ পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক সংবাদ প্রচার করে আসছে দাবি করে পত্রিকা দু'টি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন সংলগ্ন পার্কিংয়ে পত্রিকা পোড়াতে দেখা যায় একদল শিক্ষার্থীকে।

এসময় তারা পত্রিকাটি দু'টি বয়কটের ডাক দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, পত্রিকা দু'টি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছে না এবং জনমতের দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে তারা তাদের নীতিগত কোনো পরিবর্তন করেনি।

এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, প্রথম আলো বাংলাদেশে একটি চিহ্নিত ইসলাম বিদ্বেষী পত্রিকা। বিভিন্ন সময়ে তাদের ইসলামবিদ্বেষ তাদের এবং পত্রিকা-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজের দ্বারা ফুটে উঠেছে। ২০০৭ সালে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ এবং প্রথম আলোর ব্যবস্থাপনার সম্পাদক আনিসুল হকের লেখা 'ছহি রাজাকারনামা' নামক ব্যঙ্গাÍক রচনায় স্পষ্টভাবে ইসলামবিদ্বেষ ফুটে উঠেছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানেও প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা গণহত্যার সাফাই গেয়েছে কতগুলো সংবাদ কলামে। অভ্যুত্থান পরবর্তী সময়েও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুকে উপেক্ষা করে ফ্রন্ট পেইজ ভর্তি ভারতীয় মোটরবাইক 'রয়েল এনফিল্ড' এর বিজ্ঞাপন দিয়ে সংবাদ পরিবেশন করেছে। এছাড়া চট্টগ্রামের সংখ্যালঘু ইস্যুতে তারা উসকানিমূলক সংবাদ পরিবেশন করেছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, প্রথম আলো ২০১৯ সালে বুয়েটের শেরে-বাংলা হলে ছাত্রলীগের হাতে আবরার ফাহাদের হত্যার ঘটনাকে অস্বীকার করে বলে ‘এই ছাত্রের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না’-উল্লেখ করে সংবাদ প্রকাশ করে, যা স্পষ্টভাবে মিথ্যাচার ও জড়িত ব্যক্তিদের বাঁচিয়ে নেয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা ছিলো।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ফেনী-নোয়াখালী অঞ্চলে বন্যার জন্য ভারতীয় ড্যাম ও ভারতকে সাধারণ মানুষ দায়ী করলেও, প্রথম আলো ‘উজান থেকে নেমে আসা পানিতে বন্যা’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করে। এছাড়াও বিভিন্ন সময়ে নানান বিষয়ে প্রথম আলোর মিথ্যাচারের প্রতিবাদে ও বয়কটের আহ্বানে আমাদের এই কর্মসূচি।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১০ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১০ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৩ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৩ ঘন্টা আগে