সারাদেশ

হিলি দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি, দাম কমেছে

হিলি দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি, দাম কমেছে
ছবি: সংগৃহিত

হিলি দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি, দাম কমেছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল বৃহস্পতিবার একদিনে রেকর্ড পরিমাণ আলু আমদানি হয়েছে। ৭১টি ট্রাকে ১ হাজার ৮১৮ টন আলু দেশে আনা হয়েছে, যা বন্দরটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ আমদানির রেকর্ড। এর ফলে দেশের বাজারে আলুর দাম কমে গেছে।

একদিন আগে আলু ৫৫-৫৭ টাকা কেজি দরে বিক্রি হলেও, বর্তমানে দাম ৫১-৫৩ টাকা কেজি।

দেশে আলুর সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম অস্থির হয়ে উঠেছিল। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ৫ সেপ্টেম্বর আলু আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনে এবং নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেয়। এরপর থেকে একাধিক আমদানিকারক হিলি দিয়ে আলু আমদানি শুরু করেন। প্রথম দিকে দুই-তিন ট্রাক আলু আসলেও পরবর্তীতে তা ১০ থেকে ২০ ট্রাকে পৌঁছায়।

বর্তমানে বন্দর দিয়ে ডায়মন্ড এবং কাটিনাল এই দুই ধরনের আলু আমদানি হচ্ছে। হিলি বন্দর থেকে আলু কিনতে আসা পাইকাররা জানান, কয়েকদিন আগে আলুর দাম ছিল ৪৮ টাকা কেজি, যা ধীরে ধীরে ৫৭ টাকা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু বৃহস্পতিবার একসঙ্গে এত বেশি আলু আসায় দাম কমে গেছে, এতে পাইকারদের জন্য কেনাকাটা সহজ হচ্ছে এবং তাদের ব্যবসার খরচও কমছে।

আলু আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি অব্যাহত থাকবে। তবে, ভারতেই আলুর দাম বেশি হওয়ায় তাদের জন্য চাহিদা অনুযায়ী আমদানি করা কিছুটা কঠিন হচ্ছে।

হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আলু আমদানি ও ছাড়ের পরিমাণ বেড়েছে, এবং গত বৃহস্পতিবার একদিনে সবচেয়ে বেশি ১ হাজার ৮১৮ টন আলু দেশে প্রবেশ করেছে, যা হিলি বন্দরটির জন্য একটি নতুন মাইলফলক।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৫ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৬ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৮ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৮ ঘন্টা আগে