সারাদেশ

পিরোজপুরে নিহত আটজনের পরিচয় মিলেছে

পিরোজপুরে নিহত আটজনের পরিচয় মিলেছে
ছবি: সংগৃহিত

পিরোজপুরে নিহত আটজনের পরিচয় মিলেছে

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত আটজনের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর থানার এসআই শাজাহান কবীর নিহতদের পরিচয় নিশ্চিত করেন।

নিহতরা হলেন শেরপুরে খোলআচার পাড়ার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২), ছেলে সোয়াইব (২), পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকার শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম ও তার দুই ছেলে আবদুল (৩) এবং শাহাদাৎ (১০)।

এর আগে বুধবার রাত ২টার দিকে পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক সড়কের নূরানীগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওনের আত্মীয় মুরাদ জানান, প্রাইভেটকারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। পথে উপজেলার নূরানীগেট এলাকায় গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

এসআই শাজাহান কবীর জানান, একটি প্রাইভেটকার কুয়াকাটার সমুদ্রসৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল। পথে রাত ২টার দিকে সদর উপজেলার কদমতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে খালে পড়ে যায়। বিষয়টি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে শিশুসহ গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করেন। তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া যায়। তিনি সেনাবাহিনীর সিভিল স্টাফ ছিলেন।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৪ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে