সারাদেশ

বেক্সিমকো ফার্মার গাড়ি থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

বেক্সিমকো ফার্মার গাড়ি থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার
ছবি: সংগৃহীত

বেক্সিমকো ফার্মার গাড়ি থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ডভ্যান থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে এ ইয়াবা জব্দ করেন ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মো. রাজিব খান।

জানা যায়, কাভার্ডভ্যানের হেলপারকে আটক করে থানায় দেওয়া হয়েছে। আটক ওই হেলপারের নাম মো. সোহাগ (২১)। তার বাড়ি নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামে।

ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা জানান, চট্টগ্রাম থেকে টঙ্গীমুখী একটি কাভার্ডভ্যান তল্লাশি করার সময় তারা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় পুলিশের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে ছাত্রদের গুলি করার চেষ্টা করেন হেলপার।

এ দিকে আটককৃত হেলপার সোহাগ বলেন, ‘টঙ্গীতে কম্পানিটির ওয়্যারহাউসে শ্রমিক হিসেবে চাকরি করতাম। সম্প্রতি মহাসড়কে পুলিশি টহল না থাকায় ইয়াবা বিক্রির পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রাম থেকে ইয়াবা কিনে কম্পানির গাড়িতে উঠি।’

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, ছাত্ররা ইয়াবাসহ একজনকে আটক করে থানায় দিয়েছে। ইয়াবা ও কাভার্ডভ্যান থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৩ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৩ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৪ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৫ ঘন্টা আগে