নওগাঁর ধামইরহাটে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ধামইরহাট পৌরসভা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধামইরহাট হাটখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী তাহমিনা সারমিন।

অভিযানের অংশ হিসেবে হাটের ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশক নিধনে স্প্রে ছিটানো হয়।

এ সময় পৌর প্রশাসক কাজী তাহমিনা সারমিন হাটের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার সজল কুমার মণ্ডল, উপ-প্রকৌশলী (সিভিল) আব্দুস ছালাম, হিসাবরক্ষক রতন, অফিস সহকারী ফারুক হোসেনসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।