ধামইরহাটে কুকুরের মাংস বিক্রেতা কসাই এনতাজুল জনতার হাতে আটক
ধামইরহাটে কুকুরের মাংস বিক্রেতা কসাই এনতাজুল জনতার হাতে আটক
নওগাঁর ধামইরহাটে আলোচিত কুকুরের মাংস বিক্রয়ের হোতা কসাই এনতাজুল (৫৫) জনতার হাতে আটক হয়েছে।
সোমবার (১৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় উপজেলার নানাইচ এলাকায় তাকে দেখতে পেয়ে আটক করেন স্থানীয় জনতা। এনতাজুল মঙ্গলবাড়ী বাজার এলাকার অলি শাহ্ এর ছেলে।
উল্লেখ্য গত রবিবার সকালে মঙ্গলবাড়ী এলাকার স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মিয়া সকালে আলুক্ষেতে একটি কুকুর জবাই করেন। পরে কুকুরটি তারা খাসির মাংস হিসেবে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। বিষয়টি এলাকাবাসী জানতে পারলে মাংস ফেলে তারা দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে ওইদিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে কুকুরের মাথা, চামড়া ও ২৫ কেজি মাংস উদ্ধার করেন।
ধামইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন জানান, তাকে জনগণের থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।










