সারাদেশ

টানা বৃষ্টিতে বাড়ছে পানি, লক্ষ্মীপুরে পানিবন্দি লাখো মানুষ

টানা বৃষ্টিতে বাড়ছে পানি, লক্ষ্মীপুরে পানিবন্দি লাখো মানুষ
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে বাড়ছে পানি, লক্ষ্মীপুরে পানিবন্দি লাখো মানুষ

টানা ভারি বর্ষণে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধতা ক্রমেই বাড়ছে। তবে এখনো সরকারি কিংবা বেসরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে লক্ষ্মীপুরের পালেরহাট, রাখালিয়াসহ বিভিন্ন স্থানে বন্যার এমন চিত্র দেখা গেছে। কমলনগর উপজেলার চরলঞ্চের চর পাগলা গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কষ্টে থাকলেও কেউ তাদের দেখতে আসেননি।

চর পাগলা গ্রামের বাসিন্দারা আরো জানান, প্রায় ৫ শতাধিক পরিবারের ৫ হাজার লোক পানিবন্দি অবস্থায় আছে। রান্নাঘরে পানি ঢুকে যাওয়ায় তারা রান্না করতে পারছেন না। পুকুরের সব মাছ ভেসে গেছে। জনপ্রতিনিধিদের দেখা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ রয়েছে।

লক্ষ্মীপুর সদর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকায় অবৈধভাবে বাঁধ নির্মাণের ফলে বৃষ্টি হলে শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়ে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান দ্রুত ব্যবস্থা নেন।

রামগঞ্জ পৌরশহরের বাসিন্দারা জানান, বিরেন্দ্র খালের পানি অস্বাভাবিকভাবে বাড়ায় আশপাশের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এর ফলে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের আশঙ্কা তৈরি হয়েছে।

রামগতি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত চার দিনে লক্ষ্মীপুরে ৩১২.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া পরিস্থিতি দুই বা এক দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বর্ষণ ও জোয়ারে জেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে কয়েক হাজার পুকুরের মাছ ও শত শত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, চলমান বন্যায় ১৭ হাজার ৫০০ পুকুর-জলাশয়ের ৩ হাজার মেট্রিক টন মাছ ভেসে গেছে। এতে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, বন্যায় আমন ধানের বীজতলা, আউশ ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তারা পানিবন্দি এলাকায় কাজ করছেন। তারা শুকনো খাবার বিতরণ করছেন এবং মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছেন।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১০ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১১ ঘন্টা আগে