সারাদেশ

নগরীতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের মানববন্ধন

ভারতীয় পণ্যসহ টিভি চ্যানেল বর্জনের আহবান

ভারতীয় পণ্যসহ টিভি চ্যানেল বর্জনের আহবান
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ভারতীয় পণ্যসহ সব টেলিভিশন চ্যানেল বর্জনের আহবান জানিয়ে বক্তারা বলেন,

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ভারতীয় পণ্যসহ সব টেলিভিশন চ্যানেল বর্জনের আহবান জানিয়ে বক্তারা বলেন, ভারত এমন একটি রাষ্ট্র, এমন সাম্প্রদায়িক শক্তি সেখানে ক্ষমতায়, প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই।  ভারতে আমাদের চ্যানেল চলে না, অথচ তাদের চ্যানেলগুলো আমরা ঘরে বসে দেখি। পানি আগ্রাসনের প্রতিবাদ স্বরূপ ভারতীয় চ্যানেলগুলো বর্জন করতে হবে। তারা আমাদের পানি দিয়ে মারতে চায়, স্বৈরাচার চাপিয়ে দিয়ে মারতে চায়, সংস্কৃতি ধ্বংস করতে চায়। আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রবীণ সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, আরইউজের  সহ-সভাপতি মঈন উদ্দীন, নদী বাঁচাও আন্দোলন রাজশাহীর সাধারণ সম্পাদক আহসান হাবিব।

কর্মসূচিতে রাজ টাইমস সম্পাদক মুহিব্বুল আরেফিন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদ্বয় উপস্থিত ছিলেন। 

বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করেন বক্তারা আরও বলেন, রাতের আধারে ত্রিপুরায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত পানি ঢুকছে বাংলাদেশে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে। কোনো ধরণের পূর্ব নোটিশ না দিয়ে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। 

আমরা অন্তবর্ত ী সরকারের কাছে দাবি জানাই, ভারত যদি পানি আগ্রাসন বন্ধ না করে তাহলে ১৯৯৭ সালের আইনের ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে ভারতের বিপক্ষে মামলা করা হোক। 

 

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৯ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৯ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৯ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১০ ঘন্টা আগে