সারাদেশ

বন্যায় শেরপুর ও ময়মনসিংহ, নিহত ৭, পানিবন্দী লাখো মানুষ

বন্যায় শেরপুর ও ময়মনসিংহ, নিহত ৭, পানিবন্দী লাখো মানুষ
ছবি: সংগৃহিত

বন্যায় তলিয়ে শেরপুর ও ময়মনসিংহ, নিহত ৭, পানিবন্দী লাখো মানুষ

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপুর ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নারী ও বৃদ্ধসহ শেরপুরে মারা গেছেন অন্তত সাতজন। শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ৬০টি ইউনিয়নে পানিবন্দি হয়েছে লাখো মানুষ। ডুবেছে সড়ক ও ফসলি জমি।

সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। নালিতাবাড়ি উপজেলায় ২৩ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে পানিতে তলিয়ে গেছে প্রায় আট হাজার হেক্টর জমি। জেলা প্রশাসনের পক্ষ হতে বন্যার্তদের শুকনো খাবার ও গো খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, রাতভর বৃষ্টিতে ময়মনসিংহে বাড়ছে নদ নদীর পানি। অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। ধোবাউড়া উপজেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।

উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার পরিবার এখন পানিবন্দি। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের খামার ও ফসলের মাঠ। গত ২৪ ঘন্টায় হালুয়াঘাট পৌর এলাকা থেকে পানি নেমে গেলেও প্লাবিত হয়েছে ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চল।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে