সারাদেশ

৩০ কেজি ওজনের বিপন্ন একটি বাঘাইড় মাছ

৩০ কেজি ওজনের বিপন্ন একটি বাঘাইড় মাছ
ছবি: সংগৃহীত

৩০ কেজি ওজনের বিপন্ন একটি বাঘাইড় মাছ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ৩০ কেজি ওজনের বিপন্ন একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ফেরিঘাটের অদূরে কুশিরহাটা এলাকায় রাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া ফেরি ঘাটের মোহন মণ্ডলের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে মোট ৩৮ হাজার ৪৮০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

পরে এই ব্যবসায়ী আবার ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করেন।
শাহজাহান শেখ যুগান্তরকে জানান, শুক্রবার সকালে গোয়ালন্দের কুশাহাটা চর এলাকায় পদ্মা নদীতে জাল ফেলে এই বাঘাইড় মাছটি ধরেন পাবনার জেলে গোবিন্দ হালদার।

জানা গেছে, মহাবিপন্ন হওয়ায় বাঘাইর মাছ ধরা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এক সপ্তাহ আগেও প্রায় ৩৫ কেজি ওজনের আরেকটি বাগাড় এখানে বিক্রি হয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাঘাইর মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, বাঘাইর মাছ ধরা, শিকার করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আইন থাকলেও বাস্তবায়ন না থাকায় বাগাড় শিকার ও বিক্রি বন্ধ হচ্ছে না।

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, বাঘাইর মাছ বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২-এর আওতাভুক্ত। মাছটি মৎস্য সংরক্ষণ আইনের আওতায় আনতে তারা বিভিন্ন মহলে উত্থাপন করেছেন। তবে বন বিভাগ চাইলে উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নিতে পারে।

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

গোদাগাড়ীতে অনিয়মের প্রতিবাদ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

গোদাগাড়ী

৬ মিনিট আগে

চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

পাটের সুতায় ভারতের শুল্কের দেয়াল চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

বাংলাদেশি পাটসুতা ও টোয়াইনের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর (ডিজিটিআর) আরও সর্বোচ্চ ১৪০.০৪ ডলার অ্যান্টি-সাবসিডি শুল্কের সুপারিশ করেছে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয়

১১ মিনিট আগে

বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

রাজশাহী মহানগর

২৪ মিনিট আগে

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন।

ছবি

৩০ মিনিট আগে

রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

ক্রিকেট দলের লাগেজ চুরি রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, চারটি প্লাস্টিকের বক্স, নগদ আট হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল।

রাজশাহী

৪৪ মিনিট আগে