সারাদেশ

প্রশাসন ও পুলিশ তাজা প্রাণ কেড়ে নিয়েছে

যাদের হাতে রক্ত তাদের মাঠে পাঠাবেন না : রাবি সমন্বয়ক

যাদের হাতে রক্ত তাদের মাঠে পাঠাবেন না : রাবি সমন্বয়ক
জেলা প্রশাসকের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মতবিনিময়

চলমান পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সেনাবাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

চলমান পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা সেনাবাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আন্দোলনের সময়ে তাদের ওপর হামলার রক্ত পুলিশের কর্মকর্তাদের হাতে লেগে আছে উল্লেখ করে তাদের বিচার দাবি করেন সমন্বয়কারীরা। একই সঙ্গে লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ করে রাজশাহীতে শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল শামীম, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার সাইফুর রহমানসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। সমন্বয়কারিদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম কিবরিয়া চৌধুরী মিশু, মাসুদ রানা, মেহেদী হাসান মুন্না, নওসাজ হাসান মুন্না, তানভীর আহমেদ রিদম, মেহেদী সজীব, আকিল বিন তারেব। মতবিনিময়কালে সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মিশু বলেন, আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে। সুশাসন থাকবে। আপনারা সকলেই এগিয়ে আসুন। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে ঠিক করতে চাই। আপনারা সরকারি চাকুরীজীবি হিসেবে কাজ না করে এই সময়ে অন্তত মানবিকতার জায়গা থেকে স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসুন এবং দেশের জন্য কাজ করুন।

প্রশাসনকে উদেশ্যে মিশু বলেন, আপনাদের সবার হাতেই আমাদের কোনো না কোনো ভাইয়ের রক্ত লেগে আছে। আপনারা সকলেই জড়িত কেউ দায় এরাতে চেষ্টা করবেন না। আপনারা যে যেখানে যেভাবে অন্যায় করেছেন তার বিচার স্বাধীন বাংলাদেশে হবে। তবে সরাসরি যারা যুক্ত ছিলেন যাদের হাত আমার ভাইয়ের রক্তে রঞ্জিত তাদের মাঠে পাঠাবেন না। তিনি বলেন, আপনারা কোনো দলের লেজুড়বৃত্তি হয়ে কাজ করবেন না। এতো দিন আপনারা স্বৈরাচারের লেজুড়বৃত্তি হয়ে কাজ করেছেন। তবে আগামীতে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি হয়ে কাজ করবেন না।

এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, দায় আমাদের সকলের আছে। তবে রাষ্ট্র সংস্কারের জন্য যে কাজ করা দরকার আমরা তাতে সর্বোচ্চ সহযোগিতা করবো। শিক্ষার্থীদের উদেশ্যে জেলা প্রশাসক বলেন, অতিউৎসাহী যারা এখন হাততালি দিয়ে আপনাদের সাথে মিলিয়ে যাচ্ছে তাদের চিহ্নিত করুন এবং সতর্ক থাকুন। যে সকল পুলিশ নিয়ে বিতর্ক আছে তাদেরকে দূরে রেখে বাকিদের নিয়েই আমাদের নতুন যাত্রা শুরু হবে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৫ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৯ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৯ ঘন্টা আগে