সারাদেশ

বৌদ্ধবিহারে মিলল অধ্যক্ষের ঝুলন্ত লাশ

বৌদ্ধবিহারে মিলল অধ্যক্ষের ঝুলন্ত লাশ
ছবি: সংগৃহিত

বৌদ্ধবিহারে মিলল অধ্যক্ষের ঝুলন্ত লাশ

বান্দরবানের রোয়াংছড়ির কালাঘাটা গোদার পাড়ের আর্য ভান্ত বৌদ্ধ বিহার থেকে অধ্যক্ষের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ধুতাঙ্গ ভান্তে।

শনিবার দুপুরে বিহারের একটি গুহার অংশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে ধুতাঙ্গ ভান্তেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তবে কে বা কারা এ হুমকি দিয়েছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৌদ্ধ ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, গলায় রশি দেওয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক। পা মাটিতে লাগানো অবস্থায় থাকায় মনে হচ্ছে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বান্দরবান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত দাশ জানান, ভিক্ষু ধুতাঙ্গ ভান্তেরা ভোরবেলায় ঘুম থেকে ওঠেন। কিন্তু আজ দুপুর পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে বিহারের অন্য ভিক্ষুরা তার কক্ষে গিয়ে রশিতে ঝুলন্ত লাশ দেখতে পান।

তিনি বিহারে একটি গুহার মধ্যে একাই থাকতেন। তবে ওই অংশে পেছন দিক থেকে লোকজন ঢুকতে পারে বলে জেনেছি।

রোয়াংছড়ি থানার ওসি পারভেজ আলী জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৬ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৭ ঘন্টা আগে