সারাদেশ

পাহাড়ি ঢলে আবারো প্লাবিত সিলেটের সীমান্ত জনপদ

পাহাড়ি ঢলে আবারো প্লাবিত সিলেটের সীমান্ত জনপদ
ছবি: সংগৃহিত

পাহাড়ি ঢলে আবারো প্লাবিত সিলেটের সীমান্ত জনপদ

সিলেটে মুষলধারে হচ্ছে বৃষ্টি। একই সাথে ভারতের মেঘালরে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। ফলে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তৃতীয় দফায় প্লাবিত হয়েছে সীমান্ত জনপদ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট এলাকার নিম্নাঞ্চল। সারী, করিচ, বড় নয়াগং ও রাংপানি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনবরত বৃষ্টিপাত হলে যেকোনো মুহূর্তে সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

সোমবার (১ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে। রাস্তাঘাট ডুবে বাসা-বাড়িতে ওঠেছে পানি। এছাড়াও উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্লাবিত হয়েছে। মানুষজন আবারো ছুটছে আশ্রয় কেন্দ্রে। উজানে বৃষ্টির কারণে নদ-নদীর পানি ক্রমশ বাড়ছে। বিশেষ করে পিয়াইন, সারী নদীর পানি খরস্রোতে প্রবাহিত হচ্ছে।

সিলেটে গত ২৭ মে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দু’সপ্তাহব্যাপী স্থায়ী এ বন্যায় পানিবন্দী ছিল ১০ লাখেরও বেশি মানুষ। প্রথম বন্যার পানি পুরোপুরি নামার আগেই ১৫ জুন থেকে আবারো বন্যা হয় সিলেটে। বিশেষ করে ঈদুল আজহার দিন ভোর রাত থেকে মাত্র কয়েক ঘণ্টার অতিভারী বর্ষণে সিলেটের সব উপজেলায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

পরে এক সপ্তাহ সিলেটে বন্যা পরিস্থিতি ছিল ভয়াবহ। এরপর পানি নামতে শুরু করে। তবে এর গতি ছিল খুব ধীর। দ্বিতীয় দফা বন্যা শেষ হওয়ার আগেই সোমবার (১ জুলাই) থেকে সিলেটে ধাক্কা দেয় তৃতীয় দফা বন্যা। রোববার দিনভর সিলেটে থেমে ও উজানে ভারী বৃষ্টির ফলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার যেসব এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছিল সেসব এলাকা আবারো প্লাবিত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছে জৈন্তাপুর উপজেলার নিজপাট, জৈন্তাপুর ও চারিকাটা, দরবস্ত, ফতেপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। এ ছাড়া বন্যায় আটকে পড়া পরিবারের লোকজনকে উঁচু স্থানে আশ্রয়ের জন্য ছুটতে দেখা যায়। বন্যা পরিস্থিতি ও বন্যায় আটকা পড়াদের খোঁজ রাখছে জনপ্রতিনিধিসহ উপজেলা প্রশাসন।

এদিকে কানাইঘাটের সুরমা ডাইকের অন্তত ১৮টি ভাঙন দিয়ে তীব্র গতিতে সুরমা ও লোভা নদীর পানি লোকালয়ে ডুকছে। উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়ার দেয়া তথ্য মতে, তৃতীয় দফায় ভারী বর্ষণে জৈন্তাপুর উপজেলা বন্যা পরিস্থিতি আগের মতো আকার ধারণ করেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে উপজেলাবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

যেসব ঘর বাড়িতে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের সময় নষ্ট না করে এখনই নিরাপদ আশ্রয়ে বা নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়ার জন্য আহ্বান জানান তিনি।

ইতোমধ্যে উপজেলায় ৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, ‘সিলেটে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল (সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা) ৩৯ দশমিক ৬ মিলিমিটার। শুধুমাত্র সোমবার সকাল ৬ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৫৬ দশমিক ৮ মিলিমিটার। আর বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ৩ ঘণ্টার ব্যবধানে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’

ভারতের আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মতে, মেঘালয়ে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগের দিন রোববার মেঘালয় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৮৬ মিলিমিটার। যে কারণে পাহাড়ি নদীগুলো দিয়ে ঢলের পানি নেমে আসছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য মতে, সোমবার (১ জুলাই) সুরমা নদীর পানি সন্ধ্যা ৬টায় কানাইঘাট পয়েন্টে আবারো বিপৎসীমা অতিক্রম করে ১০২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং একই সময়ে সিলেট পয়েন্টে সুরমার পানি বিকেল ৩টায় বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যা ৬টায় বেড়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সারি নদীর পানি সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ কয়েকদিন কুশিয়ারা ব্যতীত সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছিল। কেবল কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার নিচে নামেনি একবারও। আবারো টানা বৃষ্টিপাতে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানিও বেড়ে সিলেট অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

১ ঘন্টা আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৯ ঘন্টা আগে