সারাদেশ

ভারতে পালাতে চুক্তি, ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে পালালো দালাল

ভারতে পালাতে চুক্তি, ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে পালালো দালাল
প্রতীকি ছবি

ভারতে পালাতে চুক্তি, ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে পালালো দালাল

আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতা কর্মী দেশে ছেড়ে পালানোর চেষ্টা করছে। এবার ১১ বাংলাদেশি ভারত পালানোর চেষ্টাকালে তাদের জঙ্গলে রেখেই পালালো দালালচক্র। শেষ পর্যন্ত তাদের ভারতীয় বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে আলিপুর আদালতে প্রেরণ করেছেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি।

ভারতীয় গণমাধ্যম আজকালের প্রতিবেদনে বলা হয়, সুন্দরবন থেকে উদ্ধার করা ওই ১১ বাংলাদেশির বাড়ির খুলনায়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন। এজন্য ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা। তবে তাদের জঙ্গলে রেখে পালিয়েছে দালাল।

আটককৃত ওই ১১ জনের মধ্যে ৫জন শিশু, পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে। এদের মধ্যে এক নারী জানায়, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরে শেষ পর্যন্ত টহলদারির সময় বন দফতরের কর্মীদের নজরে পড়েন তারা। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১১ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে