সারাদেশ

অতিরিক্ত পুলিশ সুপারকে মারধর করলেন সাধারণ পুলিশ সদস্যরা

অতিরিক্ত পুলিশ সুপারকে মারধর করলেন সাধারণ পুলিশ সদস্যরা
ছবি: সংগৃহীত

অতিরিক্ত পুলিশ সুপারকে মারধর করলেন সাধারণ পুলিশ সদস্যরা

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীকে মারধর করেছে পুলিশ লাইন্সে কর্মরত সাধারণ পুলিশ সদস্যরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে শহরের বালাঘাটাস্থ পুলিশ লাইন্স এ ঘটনা ঘটে।

জানা যায়, বান্দরবানের বালাঘাটা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যরা ডিউটি পালনে অনীহা প্রকাশ করে। এতে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী ডিউটি করতে পুলিশ সদস্যদের বললে ক্ষিপ্ত হয়ে তারা তাকে আটকে রাখেন। এ সময় কনস্টেবলদের সঙ্গে কর্মকর্তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীকে মারধর শুরু করলে তিনি পালিয়ে গিয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগারে আশ্রয় নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ লাইন্সে কর্মরত একাধিক পুলিশ সদস্য জানান, সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে বহু পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আর অনেক অফিসার পালিয়ে গেছেন। বর্তমান সময়ে আইনশৃঙ্খলা রক্ষার জন্য কোনো পুলিশ সদস্য ডিউটি করতে অনাগ্রহ প্রকাশ করে। পরে কর্মকর্তারা ডিউটি পালন করতে বেশি চাপ দিলে কনস্টেবলরা এক প্রকার বিদ্রোহ ঘোষণা করে পুলিশ লাইনের ভেতরে ভুয়া ভুয়া শ্লোগান দেন এবং বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমীকে পুলিশ লাইনের মধ্যে আটকে রাখে। এ ছাড়া এসময় পুলিশ লাইনের বাইরে কয়েকশ বিক্ষুব্ধ জনতার ভিড়ও দেখা যায়।

তবে এ বিষয়ে পুলিশ লাইন্সে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হননি। ঘটনার সত্যতা নিশ্চিত করতে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বান্দরবানে আইনজীবীসহ জামায়াতের ৭ সদস্য কারাগারে

বান্দরবানে আইনজীবীসহ জামায়াতের ৭ সদস্য কারাগারে

রাজনীতি

রোববার, ৩০ জুন ২০২৪, ১:৩৫ এএম

কেএনএফ সদস্য সন্দেহে উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার!

কেএনএফ সদস্য সন্দেহে উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার!

সারাদেশ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:৫৬ পিএম

কেএনএফের আরও ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

কেএনএফের আরও ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

জাতীয়

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ২:৪১ পিএম

কেএনএফের আস্তানা ঘেরাও, সরানো হয়েছে স্থানীয়দের

কেএনএফের আস্তানা ঘেরাও, সরানো হয়েছে স্থানীয়দের

জাতীয়

বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪, ১১:১৩ এএম

কেএনএফের সমন্বয়ক গ্রেফতার, যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কেএনএফের সমন্বয়ক গ্রেফতার, যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

সারাদেশ

বুধবার, ১০ এপ্রিল ২০২৪, ১০:৩৮ এএম

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৯ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৩ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৩ ঘন্টা আগে