সারাদেশ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২
ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

চলমান বন্যায় দেশের ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে ফেনীতেই সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

মন্ত্রণালয়ের দেয়া তালিকায় দেখা গেছে, ফেনীতে ১৭ জন, কুমিল্লায় ১৪ জন, নোয়াখালীতে আটজন, চট্টগ্রামে ছয়জন, কক্সবাজারে তিনজন, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এবং খাগড়াছড়িতে একজন করে মারা গেছেন।

কে এম আলী রেজা জানান, বর্তমানে পানিবন্দি মানুষের সংখ্যা কমে এখন ১০ লাখ ৭২ হাজার ৫৭৯ জন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩ জন। এছাড়া সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ফেনীতে ১৭ জন।

বন্যা আক্রান্তদের ত্রাণ পৌঁছানোর কাজ এখনো চলমান আছে জানিয়ে তিনি আরো বলেন, বন্যার পরে রোগের প্রাদুর্ভাব হয়। সে বিষয়ে সতর্ক থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা নেই বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব। কারণ হিসেবে তিনি বলেন, উজানে বৃষ্টিপাত হয়নি। এছাড়া এবারের বন্যায় প্রশাসন, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিসহ অনেকেই একসাথে কাজ করেছেন বলেও জানান তিনি।

ফারাক্কা বাঁধ খুলে দেয়া প্রসঙ্গে আলী রেজা বলেন, পাঁচটি জেলায় খোঁজ নেয়া হয়েছে। পানি বিপৎসীমার নিচে আছে। আগামী কয়েকদিন পানি বাড়ার আশঙ্কা নেই, যদি ভারী বৃষ্টিপাত না হয়।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৩ ঘন্টা আগে