সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়াতে গ্রামবাসীর ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ১০০

ব্রাহ্মণবাড়িয়াতে গ্রামবাসীর ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ১০০
ছবি: সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়াতে গ্রামবাসীর ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ১০০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। অটোভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষকে কেন্দ্র করে উপজেলা সদরের উচালিয়াপাড়া ও বড্ডাপাড়া গ্রামের লোকজনের মধ্যে মঙ্গলবার বেলা ১১টায় এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল-নাসিরনগর সড়কের হাসপাতাল মোড়ে বেলা ১১টায় উচালিয়াপাড়া গ্রামের বাদশা আলমগীরের পুত্র আমানের মোটরসাইকেল ও বড্ডাপাড়া গ্রামের মৃত তাহাজ্জত আলীর পুত্র এরশাদের অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।

এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বড্ডাপাড়া ও উচালিয়াপাড়া গ্রামের পাশে অবস্থিত সরাইল-নাসিরনগর সড়কে ৪ ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় শত শত সিএনজি ও অটোরিকশার যাত্রী সাধারণ চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের শুরুতে খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে বিকাল সাড়ে ৩টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ব্যাপারে সরাইল থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১৭ মিনিট আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

১৯ মিনিট আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২১ মিনিট আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

১ ঘন্টা আগে