সারাদেশ

শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহিত

শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

শেরপুরের শ্রীবরদীতে সিয়াম ও মেঘলা নামের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টম্বর) সকালে উপজেলার পৌরসভা সীমান্ত সংলগ্ন শেখদি মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাহাদত (৪০), বাবু (২৪), তারিকুজ্জামান তারা (৩৫), শফিকুল (৫০), বিউটি (২৪), মনির (৩০), ইমরান হোসেন (৫০), আবুল কালাম আজাদ (২৬), হোসেন (২৪), হুসনে আরা (৪৮), জামাল বাদশা (৬০), সুবর্ণা (২৩), রায়হান (২২), শহিদুর (২৫), রুবেল (৩০), রফিকুল (৪৫), শিবু (২২), সাহাবাজ (৬০)।

এদের মধ্যে রাজিবপুর গ্রামের মনিরকে উন্নত চিকিৎসরা জন্য শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার মৃত জাবেল রহমানের ছেলে শফিকুল (৫০) শ্রীবরদী হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়ীগামী মেঘলা পরিবহন ও রৌমারি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে সিয়াম পরিবহনের বাস। বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাস দুইটি শ্রীবরদী উপজেলার শেখদি মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৮ জন আহত হয়।এসময় বাসের ড্রাইভাররা পালিয়ে যায়।

এঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে শফিকুল শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ও মনিরকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

১৯ মিনিট আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

৩৯ মিনিট আগে

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

আহত ৩০৯ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাঁদের মধ্যে দুই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফর চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতীয়

২ ঘন্টা আগে

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

১৩ ঘন্টা আগে