সারাদেশ

খুলনায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৭

খুলনায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৭
- ছবি - ইন্টারনেট

খুলনায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৭

খুলনায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও সাত জন আহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) রাত ৮ টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮ টার দিকে ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। গেটম্যান ওহেদুল পলাতক রয়েছে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে ট্রাকটির ষ্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।