সারাদেশ

দেশে ইলিশের দাম রফতানি মূল্যের প্রায় দ্বিগুণ

দেশে ইলিশের দাম রফতানি মূল্যের প্রায় দ্বিগুণ
ছবি: সংগৃহিত

দেশে ইলিশের দাম রফতানি মূল্যের প্রায় দ্বিগুণ

ইলিশ এখন রফতানিমূল্যের প্রায় দ্বিগুণ দাম বাংলাদেশে। সরকার ভারতে রফতানির অনুমতি দেবার পরদিন থেকেই বরিশাল থেকে দেশটিতে পাঠানো হচ্ছে ইলিশ। রফতানির প্রভাবে দ্বিগুণ দামে একই সাইজের ইলিশ কিনতে হচ্ছে বাজার থেকে। এর জন্য দাদন আর ডাক প্রথাকে দায়ী করছেন ক্রেতারা।

বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি করতে ব্যস্ত আড়ৎদাররা। ৩ হাজার টন রফতানির লক্ষ্যে প্রতিদিনই দেশ থেকে প্যাকেটজাত করে ভারতে পাঠানো হচ্ছে। তার মধ্যে পোর্ট রোড বাজার থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ৪টি আড়ৎ থেকে ২৫০ মেট্রেক টন ইলিশ পাঠানোর অনুমতি পায়। প্রতিদিন গড়ে প্রায় ১৫ টন ইলিশ পাঠানো হচ্ছে এখান থেকে। তবে মাছ কম পাওয়ায় লক্ষ্য পূরণ করা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা।

এদিকে, মাছ রফতানির খবরে প্রায় দ্বিগুণ দরে ইলিশ বিক্রি হচ্ছে বরিশালে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

আড়ৎদারদের কাছ থেকে দাদন নেয়ায় মাছ দিতে বাধ্য হন জেলেরা। ডাক উঠিয়ে খেয়াল খুশী মত সর্বনিম্ন দর দাম নির্ধারণ করে সর্বোচ্চ দরদাতাকে মাছ দেয়ার এই কৌশলেই দাম বাড়ে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দেয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে চলছে এসব কার্যক্রম। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইলিশ রফতানি বন্ধ ছিল। এরপর টানা পাঁচ বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি করেছে বাংলাদেশ।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে