সারাদেশ

৬ বিভাগে অতিভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা

৬ বিভাগে অতিভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা
ছবি: সংগৃহীত

৬ বিভাগে অতিভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের শঙ্কা

দেশের ৬ বিভাগে অতিভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বর্ষণ আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ বৃহস্পতিবার সকাল থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কা রয়েছে।

এদিকে, আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

এদিকে, কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। তলিয়ে গেছে বাড়িঘর-সড়ক। বিদ্যুৎহীন নোয়াখালী, ফেনীসহ পূর্বাঞ্চলের জনপদ।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৯ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১১ ঘন্টা আগে