সারাদেশ

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

নরসিংদীতে কোটাবিরোধী আন্দোলনে গণহত্যা ও গণগ্রেফতার, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র-জনতার গণমিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের বিরুদ্ধে। এক পর্যায়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের নেতাদের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টায় নরসিংদী সদর উপজেলা মোড় এলাকার নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় ডিবি পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে আগে থেকে ছাত্রলীগ নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে দুপুর পৌনে তিনটা নাগাদ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অংঙ্গসংগঠের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ৪/৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের নরসিংদীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বিক্ষোভকারীরা পরে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে অবস্থান নেয়।

নরসিংদী মডেল থানার ওসি তানভীর জানান, বিষয়টি পুরোপুরি আমার নলেজে নাই। খোঁজ নিয়ে দেখছি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ মুঠোফোনে জানান, আমি মাধবদীর সাইডে আছি, সংঘর্ষের কোনো খবর আমরা পাইনি।

নরসিংদীর মাধবদীতে সংঘর্ষে চেয়ারম্যনসহ ৬ জন নিহত

নরসিংদীর মাধবদীতে সংঘর্ষে চেয়ারম্যনসহ ৬ জন নিহত

সারাদেশ

রোববার, ০৪ আগস্ট ২০২৪, ২:২৭ পিএম

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ২০

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ২০

সারাদেশ

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১:০৬ এএম

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২৫ মিনিট আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

২৯ মিনিট আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

৩২ মিনিট আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে