সারাদেশ

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের
ছবি: সংগৃহিত

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ আহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এই ঘটনা ঘটে।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালের দিকে বাস ও ট্রাকটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এলে অপর পাশ থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫৭ মিনিট আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১২ ঘন্টা আগে