সারাদেশ

ধামইরহাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ

ধামইরহাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ
- ছবি - ইন্টারনেট

ধামইরহাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার ইসবপুর ইউনিয়ন এর বিভিন্ন বাজারে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নওগাঁ-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার কে.এম.এস মুসাব্বির শাফির নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক নাজমুল বারী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মনি, যুবদল নেতা খোরশেদ আলম, ছাত্রদল নেতা আরিফুর রহমান আরিফ।