সারাদেশ

ধামইরহাটে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ধামইরহাটে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
- ছবি - ইন্টারনেট

নওগাঁর ধামইরহাটে ঈদ উপলক্ষে ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থ নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের জামায়াতের এমপি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি এনামুল হক জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া মোট ৭০০ শাড়ির মধ্যে ধামইরহাটে ৩০০ ও পত্নীতলায় ৪০০টি বিতরণ করা হবে।