সারাদেশ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১২

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১২
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরনো জাহাজ ভাঙার একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামের একটি কারখানায় পুরনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, সেখানে দগ্ধ ১২ জন ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। কারও কারও ৯০ শতাংশ পুড়ে গেছে।

আহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে। তারা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল।

এদিকে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের দুটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৭ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৯ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৯ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৯ ঘন্টা আগে