সারাদেশ

ধামইরহাট থানা পুলিশের গাফিলতিতে এইচ এস সি প্রশ্নপত্র চুরি তদন্তে কমিটি গঠন

ধামইরহাট থানা পুলিশের গাফিলতিতে এইচ এস সি প্রশ্নপত্র চুরি তদন্তে কমিটি গঠন
- ছবি - ইন্টারনেট

ধামইরহাট থানা পুলিশের গাফিলতিতে এসএসসি প্রশ্নপত্র চুরি তদন্তে কমিটি গঠন

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরিক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি জানা জানি হলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন নওগাঁ জেলা প্রশাসক।

গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে মঙ্গলবার রাতে থানায় এ ঘটনাটি ঘটেছে। প্রশ্নপত্র চুরির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

কয়েকটি ছবি থেকে দেখা গেছে, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাংকের মধ্যে। যার দুটি তালা উধাও হয়ে গেছে। এতে রাখা ইসলামের ইতিহাস এক সেট প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন ভাবে।

এবিষয়ে থানা পুলিশ জানান, গত ২৪ এপ্রিল রাতে উপজেলার বড়থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হয়। এই মামলার আসামি বংশিবাটি এলাকার সাগর হোসেন (৩০) কে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখলে হাতে হাতকড়া থাকাকালীন সময়ে সে ট্র্যাংকে থাকা প্রশ্নপত্র গুলো বের করেন।

তবে কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে অথবা প্রশ্নপত্র চুরির কোন তথ্য সাংবাদিকদের দিতে পারেনি ওসি আবদুল মালেক।